শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

বিজিবির কঠোর অবস্থানের মুখে পুশইন ব্যর্থ, ৩ যুবককে ফেরত নিল বিএসএফ

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

বিজিবির কঠোর অবস্থানের মুখে পুশইন ব্যর্থ, ৩ যুবককে ফেরত নিল বিএসএফ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে জয়পুরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবির বাধার মুখে শূন্যরেখা থেকে তিন যুবককে ভারতে ফেরত নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে ওই তিন যুবককে ভারতে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

বিজিবি ও স্থানীয় সূত্রের তথ্যমতে, মঙ্গলবার ভোরে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২৭৬-এর কাছ দিয়ে তিন যুবককে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী ও বিজিবির টহল দল তাৎক্ষণিক জোরালো প্রতিরোধ গড়ে তোলে। এতে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা ভণ্ডুল হয়ে যায় এবং যুবকদের শূন্যরেখাতেই আটকে রাখা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে তাৎক্ষণিক উত্তেজনা দেখা দিলে বিজিবি বাড়তি সতর্কতার অংশ হিসেবে পাহারা ও টহল জোরদার করে কড়া অবস্থান নেয়। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উভয় দেশের ক্যাম্প কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে বিএসএফ সদস্যরা শূন্যরেখা থেকে তিন যুবককে আনুষ্ঠানিকভাবে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এহসান হাবিব জানান, বিজিবির দৃঢ় পদক্ষেপ ও সফল পতাকা বৈঠকের পর বিএসএফ ওই তিন যুবককে ফেরত নিতে বাধ্য হয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে বিজিবির নজরদারি ও সীমান্ত টহল বহুগুণ বাড়ানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্যাটারসনে তরুণদের জন্য নতুন বক্সিং ও ফিটনেস সেন্টারের শুভ উদ্বোধন:

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

শাহজালাল থার্ড টার্মিনালে বিমানের একচেটিয়া রাজত্ব শেষ হচ্ছে

এবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

সুনামগঞ্জে বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন

আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বানিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভস্ট্রিম ও ফায়ারিং স্কোয়াডে কার্যকরের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

Voice of New Jersey

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজিবির কঠোর অবস্থানের মুখে পুশইন ব্যর্থ, ৩ যুবককে ফেরত নিল বিএসএফ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে জয়পুরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবির বাধার মুখে শূন্যরেখা থেকে তিন যুবককে ভারতে ফেরত নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে ওই তিন যুবককে ভারতে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

বিজিবি ও স্থানীয় সূত্রের তথ্যমতে, মঙ্গলবার ভোরে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২৭৬-এর কাছ দিয়ে তিন যুবককে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী ও বিজিবির টহল দল তাৎক্ষণিক জোরালো প্রতিরোধ গড়ে তোলে। এতে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা ভণ্ডুল হয়ে যায় এবং যুবকদের শূন্যরেখাতেই আটকে রাখা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে তাৎক্ষণিক উত্তেজনা দেখা দিলে বিজিবি বাড়তি সতর্কতার অংশ হিসেবে পাহারা ও টহল জোরদার করে কড়া অবস্থান নেয়। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উভয় দেশের ক্যাম্প কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে বিএসএফ সদস্যরা শূন্যরেখা থেকে তিন যুবককে আনুষ্ঠানিকভাবে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এহসান হাবিব জানান, বিজিবির দৃঢ় পদক্ষেপ ও সফল পতাকা বৈঠকের পর বিএসএফ ওই তিন যুবককে ফেরত নিতে বাধ্য হয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে বিজিবির নজরদারি ও সীমান্ত টহল বহুগুণ বাড়ানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x