শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE ENGLISH

ভ্রাতৃকলাহে কোমর পানিতে পথ পারাপার

দেবীদ্বারে বেড়া দিয়ে ২ পরিবারকে গৃহবন্দী করার অভিযোগ

হুরবানু আক্তার পলি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

দেবীদ্বারে বেড়া দিয়ে ২ পরিবারকে গৃহবন্দী করার অভিযোগ

কুমিল্লার দেবীদ্বারে ৩ ভাইয়ের মধ‍্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের চলাচলের একমাত্র রাস্তাই নয়, বাড়ির চতুরপার্শ্বে টিনের বেড়া, ঝাটা, বাঁশ ও নেটের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
অমানবিক এই ঘটনাটি ঘটেছে দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল খালেকের বাড়িতে।

আপন ভাইদের মধ্যকার বিরোধ বা ভ্রাতৃকলাহের জের ধরেই এই অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
এর ফলে গত এক বছর ধরে ওই দুই পরিবারের ১৬ জন সদস্য নিজ বাড়িতেই একরকম গৃহবন্দী অবস্থায় অত্যন্ত কষ্টকর ও মানবেতর জীবনযাপন করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সরেজমিনে ঘটনাস্থল যেয়ে স্থানীয় ও পরিবারগুলোর সাথে কথা বলে জানাযায়,- রাজামেহার গ্রামের বাগন বাড়ির সৈয়দ আলী নামে এক ব‍্যক্তি প্রায় ৫০ বছর পূর্বে ওই বাড়ি ছেড়ে  পার্শ্ববর্তী  রাজামেহার (গোবিন্দপুর) গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
তার ৩ ছেলে মো. আব্দুল খালেক,  মো. শাহজাহান, মোহাম্মদ আলী ও ২ মেয়ে আলেখা বেগম ও কাউছার বিবি রয়েছে। এদের মধ‍্যে কাউছার বিবি প্রতিবন্ধী।
সৈয়দ আলী মৃতু‍্যর পর তার সন্তানরা বাড়ি ও অন‍্যান‍্য সম্পত্তি বন্টন করে নেন। বাড়ির সামনের অংশ মেঝো ভাই শাহজাহান এবং পেছনের অংশে আব্দুল খালেক ও মোহাম্মদ আলী বসবাস করে আসছেন। পরবর্তীতে মেঝো ভাই শাহজাহানের মৃত‍্যুর পর ২ বোনের সম্পত্তি তার অপর ২ ভাই ক্রয় সূত্রে মালিক বনে যাওয়ায় ভ্রাতৃকলহ চরম আকার ধারন করে।
একাধিকবার সালিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)’র বরাবরে আবেদন করেও কোন সমাধানে পৌঁছতে পারেননি।
এরই মধ‍্যে মৃত শাহজাহানের পরিবারের সদস‍্যরা তাঁর সীমানা বরাবর টিনের বেড়া দিয়ে এবং বাড়ির উত্তর পাশে নেটের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেন। বাড়ির দক্ষিন- পূর্বাংশের রাস্তা দিয়ে চলাচল করলেও ও বাড়ির মালিক আব্দুল খালেকের চাচাতো ভাই আব্দুল হাকিম ওই রাস্তাটিতে টিনের বেড়া ও ও ঝাটা দিয়ে বন্ধ করে দেন।
এবিষয়ে আব্দুল হাকিম বলেন, বাড়ির নারীদের পর্দার নিরাপত্তায় রাস্তাটি বন্ধ করতে বাঁধ‍্য হয়েছি।
ফলে ওই দুই পরিবারের সদস‍্যরা বাড়ির পেছনের পুকুর পাড় হয়ে জমির কোমর পানি ভেঙ্গে অনেকদূর দিয়ে ঘুরে সড়কে উঠতে হয়।
ভুক্তভোগী পরিবার দুটির সদস্যদের মধ্যে রয়েছে বৃদ্ধ, প্রতিবন্ধী এবং শিশু-কিশোর। তাদের মধ্যে ছয়জন আবার প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বাড়ি থেকে বের হওয়ার স্বাভাবিক পথ না থাকায় প্রতিদিন তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পিঠের ব্যাগ হাতে নিয়ে বাড়ির পেছনের নিচু জায়গার কোমর সমান পানি সাঁতরে প্রধান সড়কে উঠতে হয়। এরপর সেখানে ভেজা কাপড় বদলে স্কুলের পোশাক পরে তবেই তারা বিদ্যালয়ে যেতে পারে।
রাস্তার অভাবে বরপক্ষ বাড়িতে আসতে না পারায় মোহাম্মদ আলীর বিবাহযোগ‍্য দুই মেয়ের বিবাহদানে অনিশ্চিত হওয়ার দাবী করেছেন তার স্ত্রী ফেরদৌসী বেগম। তিনি আরো জানান, তার এক মেয়ে এবার এসএসসি পরীক্ষার্থী, সেও নিয়মিত স্কুলে যেতে পারছেনা।
শুধু পড়াশোনাই নয়, স্বাভাবিক জীবনযাত্রাও থমকে গেছে তাদের। হাসপাতাল, মসজিদ, হাট-বাজার কিংবা আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে যাওয়া পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তীব্র দুর্ভোগের কারণে খুব বেশি জরুরি প্রয়োজন ছাড়া তারা কেউই এখন আর ঘর থেকে বের হতে পারছেন না।
আব্দুল খালেক (৭২) জানান, আমাদের ৩ পরিবারের ২ পরিবারে বৃদ্ধ, প্রতিবন্ধী, শিশু কিশোরসহ সদস‍্য সংখ‍্যা প্রায় ১৬ জন। এদের মধ‍্য ৬ শিশু, কিশোর- কিশোরী প্রাথমিক বিদ‍্যালয় ও হাই স্কুলের শিক্ষার্থী। বাড়ির পেছন দিক দিয়ে কোমরপানি ভিজে সড়কের উপর উঠতে হয়। পরে কাপড় পাল্টে স্কুল ড্রেস পড়ে বিদ‍্যালয়ে যেতে হয়। হাসপাতাল,  মসজিদ, হাট-বাজারসহ স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছিল। সমাজ, প্রশাসনের নিকট আবেদন করেও প্রতিকার পাচ্ছিনা। বেড়া তুলতে গেলে আমার মেঝোভায়ের পরিবারের লোকজন হামলা তালায়, আমার ঘরের ভিটির মাটি কেটে নিয়ে যায়।
অভিযুক্ত মৃত শাহজাহানের ছেলে মোজাহিদ ও মেয়ে সালমা বেগম জানান, আমার বাবা মৃতু‍্যর পর চাচা- জেঠা জুলুম করে। আমাদের প্রতিদ্বন্দী ফুরফুকে আমরাই লালন পালন করেছি, দাদীর মৃতু‍্যর পর ফুফুকে তারা নিয়ে যায় এবং তার প্রাপ‍্য সম্পত্তি আমাদের বাদ দিয়ে গোপনে ২ চাচার নামে লিখে নেয়। আমাদের দুই শতাংশ জায়গা দখল করে বড় চাচা ঘর তুলেন, ওই জায়গা উদ্ধারে চাচার ঘরের ভিটির মাটি কেটেছি। প্রতিবন্ধী ফুফুর সম্পত্তির হিস‍্যা পেতে রাস্তা বন্ধ করে দিয়েছি।
এ ব‍্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, অভিযোগ আমার হাতে এখনো পৌছায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব‍্যবস্থা নেব।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

 জমি দখল ও চাঁদাবাজিতে এগিয়ে কুমিল্লার কিশোর লিডার পাবেল

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

তাছলিমা আক্তার মুক্তা কবিতা: কাশ পাপড়ি

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ

সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আনারস চাষের সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করনের লক্ষে কৃষকদের নিয়ে মতবিনিময়

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্যাটারসনে তরুণদের জন্য নতুন বক্সিং ও ফিটনেস সেন্টারের শুভ উদ্বোধন:

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

শাহজালাল থার্ড টার্মিনালে বিমানের একচেটিয়া রাজত্ব শেষ হচ্ছে

এবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

কলমে রিতুনুর কবিতা: জীবন যেখানে জিরো

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

সুনামগঞ্জে বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন

আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বানিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভস্ট্রিম ও ফায়ারিং স্কোয়াডে কার্যকরের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

আমার ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম: মিঠুন

Voice of New Jersey

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

দেবীদ্বারে বেড়া দিয়ে ২ পরিবারকে গৃহবন্দী করার অভিযোগ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার দেবীদ্বারে ৩ ভাইয়ের মধ‍্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের চলাচলের একমাত্র রাস্তাই নয়, বাড়ির চতুরপার্শ্বে টিনের বেড়া, ঝাটা, বাঁশ ও নেটের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
অমানবিক এই ঘটনাটি ঘটেছে দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল খালেকের বাড়িতে।

আপন ভাইদের মধ্যকার বিরোধ বা ভ্রাতৃকলাহের জের ধরেই এই অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
এর ফলে গত এক বছর ধরে ওই দুই পরিবারের ১৬ জন সদস্য নিজ বাড়িতেই একরকম গৃহবন্দী অবস্থায় অত্যন্ত কষ্টকর ও মানবেতর জীবনযাপন করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সরেজমিনে ঘটনাস্থল যেয়ে স্থানীয় ও পরিবারগুলোর সাথে কথা বলে জানাযায়,- রাজামেহার গ্রামের বাগন বাড়ির সৈয়দ আলী নামে এক ব‍্যক্তি প্রায় ৫০ বছর পূর্বে ওই বাড়ি ছেড়ে  পার্শ্ববর্তী  রাজামেহার (গোবিন্দপুর) গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
তার ৩ ছেলে মো. আব্দুল খালেক,  মো. শাহজাহান, মোহাম্মদ আলী ও ২ মেয়ে আলেখা বেগম ও কাউছার বিবি রয়েছে। এদের মধ‍্যে কাউছার বিবি প্রতিবন্ধী।
সৈয়দ আলী মৃতু‍্যর পর তার সন্তানরা বাড়ি ও অন‍্যান‍্য সম্পত্তি বন্টন করে নেন। বাড়ির সামনের অংশ মেঝো ভাই শাহজাহান এবং পেছনের অংশে আব্দুল খালেক ও মোহাম্মদ আলী বসবাস করে আসছেন। পরবর্তীতে মেঝো ভাই শাহজাহানের মৃত‍্যুর পর ২ বোনের সম্পত্তি তার অপর ২ ভাই ক্রয় সূত্রে মালিক বনে যাওয়ায় ভ্রাতৃকলহ চরম আকার ধারন করে।
একাধিকবার সালিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)’র বরাবরে আবেদন করেও কোন সমাধানে পৌঁছতে পারেননি।
এরই মধ‍্যে মৃত শাহজাহানের পরিবারের সদস‍্যরা তাঁর সীমানা বরাবর টিনের বেড়া দিয়ে এবং বাড়ির উত্তর পাশে নেটের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেন। বাড়ির দক্ষিন- পূর্বাংশের রাস্তা দিয়ে চলাচল করলেও ও বাড়ির মালিক আব্দুল খালেকের চাচাতো ভাই আব্দুল হাকিম ওই রাস্তাটিতে টিনের বেড়া ও ও ঝাটা দিয়ে বন্ধ করে দেন।
এবিষয়ে আব্দুল হাকিম বলেন, বাড়ির নারীদের পর্দার নিরাপত্তায় রাস্তাটি বন্ধ করতে বাঁধ‍্য হয়েছি।
ফলে ওই দুই পরিবারের সদস‍্যরা বাড়ির পেছনের পুকুর পাড় হয়ে জমির কোমর পানি ভেঙ্গে অনেকদূর দিয়ে ঘুরে সড়কে উঠতে হয়।
ভুক্তভোগী পরিবার দুটির সদস্যদের মধ্যে রয়েছে বৃদ্ধ, প্রতিবন্ধী এবং শিশু-কিশোর। তাদের মধ্যে ছয়জন আবার প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বাড়ি থেকে বের হওয়ার স্বাভাবিক পথ না থাকায় প্রতিদিন তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পিঠের ব্যাগ হাতে নিয়ে বাড়ির পেছনের নিচু জায়গার কোমর সমান পানি সাঁতরে প্রধান সড়কে উঠতে হয়। এরপর সেখানে ভেজা কাপড় বদলে স্কুলের পোশাক পরে তবেই তারা বিদ্যালয়ে যেতে পারে।
রাস্তার অভাবে বরপক্ষ বাড়িতে আসতে না পারায় মোহাম্মদ আলীর বিবাহযোগ‍্য দুই মেয়ের বিবাহদানে অনিশ্চিত হওয়ার দাবী করেছেন তার স্ত্রী ফেরদৌসী বেগম। তিনি আরো জানান, তার এক মেয়ে এবার এসএসসি পরীক্ষার্থী, সেও নিয়মিত স্কুলে যেতে পারছেনা।
শুধু পড়াশোনাই নয়, স্বাভাবিক জীবনযাত্রাও থমকে গেছে তাদের। হাসপাতাল, মসজিদ, হাট-বাজার কিংবা আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে যাওয়া পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তীব্র দুর্ভোগের কারণে খুব বেশি জরুরি প্রয়োজন ছাড়া তারা কেউই এখন আর ঘর থেকে বের হতে পারছেন না।
আব্দুল খালেক (৭২) জানান, আমাদের ৩ পরিবারের ২ পরিবারে বৃদ্ধ, প্রতিবন্ধী, শিশু কিশোরসহ সদস‍্য সংখ‍্যা প্রায় ১৬ জন। এদের মধ‍্য ৬ শিশু, কিশোর- কিশোরী প্রাথমিক বিদ‍্যালয় ও হাই স্কুলের শিক্ষার্থী। বাড়ির পেছন দিক দিয়ে কোমরপানি ভিজে সড়কের উপর উঠতে হয়। পরে কাপড় পাল্টে স্কুল ড্রেস পড়ে বিদ‍্যালয়ে যেতে হয়। হাসপাতাল,  মসজিদ, হাট-বাজারসহ স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছিল। সমাজ, প্রশাসনের নিকট আবেদন করেও প্রতিকার পাচ্ছিনা। বেড়া তুলতে গেলে আমার মেঝোভায়ের পরিবারের লোকজন হামলা তালায়, আমার ঘরের ভিটির মাটি কেটে নিয়ে যায়।
অভিযুক্ত মৃত শাহজাহানের ছেলে মোজাহিদ ও মেয়ে সালমা বেগম জানান, আমার বাবা মৃতু‍্যর পর চাচা- জেঠা জুলুম করে। আমাদের প্রতিদ্বন্দী ফুরফুকে আমরাই লালন পালন করেছি, দাদীর মৃতু‍্যর পর ফুফুকে তারা নিয়ে যায় এবং তার প্রাপ‍্য সম্পত্তি আমাদের বাদ দিয়ে গোপনে ২ চাচার নামে লিখে নেয়। আমাদের দুই শতাংশ জায়গা দখল করে বড় চাচা ঘর তুলেন, ওই জায়গা উদ্ধারে চাচার ঘরের ভিটির মাটি কেটেছি। প্রতিবন্ধী ফুফুর সম্পত্তির হিস‍্যা পেতে রাস্তা বন্ধ করে দিয়েছি।
এ ব‍্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, অভিযোগ আমার হাতে এখনো পৌছায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব‍্যবস্থা নেব।

Voice of New Jersey

Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x