উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুরে এক
স্কুলছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত, মারধর এবং ব্লেড দিয়ে কেটে দেওয়া ও
অ্যাসিড নিক্ষেপের হুমকির অভিযোগে এক যুবককে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদ
(ইউপি) চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে এই
আটক এর ঘটনা ঘটে।
আটককৃত যুবক হলেন মো. মফিজুর রহমান তিনি মহেশপুর উপজেলার পুরাতনকোলা গ্রামের মো. মোহনের ছেলে।
ভুক্তভোগী ছাত্রী উপজেলার গোপালপুর কোলা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী।
ভুক্তভোগী
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মফিজুর দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে
যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। গত সপ্তাহে ছাত্রীটিকে মারধরও করেন
তিনি। এ ঘটনার প্রতিবাদ করায় ছাত্রীটিকে প্রাণনাশের হুমকির পাশাপাশি ব্লেড
দিয়ে আঘাত ও অ্যাসিড নিক্ষেপের ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট
সূত্র জানায়, বিষয়টি কাজীরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিদ্যালয়
কর্তৃপক্ষ ও গ্রামবাসীর পাশাপাশি মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
সাজ্জাদ হোসেন অবগত ছিলেন। অভিযুক্তকে হাতেনাতে ধরার কৌশল হিসেবে বিষয়টি
এতদিন গোপন রাখা হয়েছিল।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইয়ানবী বলেন, অভিযুক্তকে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।