উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাইথোয়াইমং মারমা স্টাফ রিপোর্টার রাঙ্গামাটি::
রাঙামাটির
রাজস্থলী উপজেলা রাজস্থলী বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা হয়েছে ।
নোংরা অস্বাস্থ্যকর পঁচা, বাসি খাবার বিক্রির অপরাধে ১টি দোকানের বিরুদ্ধে
মামলা ও ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার(২৫ নভেম্বর)
বেলা ২টা হতে ৩ টা পর্যন্ত রাজস্থলী উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা
নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ইউছুফ হাসান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
এ সময় রাজস্থলী থানার এ এস আই
ফারুক হোসেন উপজেলা ইউএনও এর দপ্তরের অফিস সুপার মো. জাহাঙ্গীর আলম সহ
থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। ইউএনও ইউছুফ হাসান
বলেন, বাজারে পঁচা ময়দার কামি ও পরিস্কার পরিচ্ছন্নতা না থাকায় ৪৩ ধারা
২০০৯ভোক্তা অধিকার আইনে অর্থ দন্ড করা হয়।