উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে
অভিযান চালিয়ে মানব পাচারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার
পিপুলবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,
মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির আওতাধীন পিপুলবাড়িয়া গ্রামের উজ্জল মিয়ার
ছেলে মো. সাকিবুল (৩০) এবং একই গ্রামের সফি উদ্দিনের ছেলে মো. রিয়াজ উদ্দিন
(২৮)।
৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে মহেশপুর
ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ কুসুমপুর বিওপির একটি টহল দল সীমান্ত
পিলার ৬১/১৮-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়।
কুসুমপুর বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে
পরিচালিত এ অভিযানে নিজ নিজ বাড়ি থেকে সাকিবুল ও রিয়াজ উদ্দিনকে আটক করা
হয়।
বিজিবি জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মহেশপুর থানায় মানব পাচার
ও পাসপোর্ট আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।
এ বিষয়ে ৫৮
বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন মহেশপুর সীমান্তে মাদক ও
মানব পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।