উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুরে ৫৮
বিজিবির সদস্যদের উদ্ধার করা ২৪১টি কাইট্টা কচ্ছপের বাচ্চা ও দুটি ঈগল
পাখির ছানা নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার
(২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে কোটচাঁদপুর বন বিভাগের উদ্যোগে মহেশপুরের
বালুহর বাওড়ের সংরক্ষিত এলাকায় এসব বন্যপ্রাণী অবমুক্ত করা হয়।
এর
আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা দত্তনগর মথুরা
মাঠ এলাকা থেকে ২৪১টি কাইট্টা কচ্ছপের ও দুটি ঈগল পাখির ছানা উদ্ধার করেন।
পরে একই দিন বিকেলে উদ্ধার করা বন্যপ্রাণীগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের
জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার দুপুরে সেগুলো
উপযুক্ত ও নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হয়। এ সময় কোটচাঁদপুর বন বিভাগের
কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক,
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বন্যপ্রাণী
উদ্ধার ও প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন
স্থানীয়রা। তাঁদের মতে, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং
বিপন্ন বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ও বন বিভাগের এ ধরনের
সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কোটচাঁদপুর বন বিভাগের কর্মকর্তা প্রনব বিশ্বাস জানান ৫৮ বিজিবির কাছ থেকে প্রাপ্ত হইয়া আজ শুক্রবার সেগুলো অবমুক্ত করা হয়েছে।