উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
যুক্তরাজ্যে বসবাসরত
ব্রিটিশ-বাংলাদেশিদের সাফল্য, অবদান ও কৃতিত্বের স্বীকৃতি প্রদানের
ধারাবাহিক প্রকাশনা ব্রিটিশ-বাংলাদেশি হুজহু-এর ১৭তম সংস্করণের প্রকাশনা ও
অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান গত মঙ্গলবার পূর্ব লন্ডনের মেরিডিয়ান গ্র্যান্ড
হলে অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন- সাবেক এমপি ও
যুক্তরাজ্যের পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার নাইজেল ইভান্স, সাবেক
এমপি কিথ বেস্ট, চ্যানেল এস টিভির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি,
ব্রিটিশ বাংলাদেশি হুজহু-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবদুল করিম গনি, পার্ল
অ্যাডভার্টাইজিংয়ের পরিচালক আহাদ আহমেদ, নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ,
ব্যারিস্টার আনোয়ার মিয়া, ব্যারিস্টার নাদিয়া আলী ও হাফসা নূর।
অনুষ্ঠানে
বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির সাতজন
বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে। এরমধ্যে রাজনীতিতে অবদানের
জন্য নিউহ্যামের মেয়র ফরহাদ হোসেনের হাতে এওয়ার্ড তুলে দেন মেরিডিয়ান
গ্র্যান্ডের পরিচালক নিকিতা মালচান্দানি, জি১০ প্রিন্টার্সের পরিচালক জোরিদ
মিয়া এবং ব্যারোনেস পলা উদ্দিন। রাজনীতি, উদ্যোক্তা ও কমিউনিটি উন্নয়নের
অবদানের জন্য সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে
নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের পক্ষে এওয়ার্ড গ্রহণ করেন
তাঁর বড় ভাই সায়েক এম রহমান। এওয়ার্ড তুলে দেন সাবেক ব্রিটিশ এমপি নাইজেল
ইভান্স, ব্রিটিশ বাংলাদেশি হুজহু-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবদুল করিম গনি
এবং অ্যাপেক্স অ্যাকাউন্টেন্সির মোহাম্মদ তারেক মাহমুদ। উদ্যোক্তা ও
ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য মোহাম্মদ রজিউর রহমান মর্তুজার হাতে এওয়ার্ড
তুলে দেন সাবেক এমপি কিথ বেস্ট, ব্যারোনেস পলা উদ্দিন, ক্রয়ডনের মেয়র
কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, হট টাব স্টোরস ইউকে’র পরিচালক মিসেস হানিন সাদি
এবং ব্রিটিশ বাংলাদেশি হুজহু-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবদুল করিম গনি। আইন
পেশায় মুনিরা কে হোসেনের হাতে এওয়ার্ড তুলে দেন সাবেক ব্রিটিশ এমপি কিথ
বেস্ট, অ্যামেজ মিডিয়ার পরিচালক মাহমুদ আলী এবং স্কয়ার মাইল ইন্স্যুরেন্সের
জ্যান নাইট। প্রযুক্তিতে রুহুল আমিন ওবিই’র হাতে এওয়ার্ড তুলে দেন
চ্যানেল এস টিভির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, টাওয়ার
হ্যামলেটসের স্পিকার মুশতাক আহমেদ এবং এনার্জি সলিউশনের আবদুল্লাহ শোয়েব।
ব্যবসা, কমিউনিটি ও দাতব্য কার্যক্রমে ফরহাদ হোসেন টিপুকে এওয়ার্ড প্রদান
করেন সাবেক ব্রিটিশ এমপি নাইজেল ইভান্স, মর্টনের মেয়র কাউন্সিলর শিউলি
সায়েদা এবং এসিসি ট্যাক্সের পরিচালক তপন শাহ এবং হিসাবরক্ষণ ও কমিউনিটি
উন্নয়নের জন্য ড. রফিকুল হায়দারের হাতে এওয়ার্ড তুলে দেন বাংলাদেশী
বংশোদ্ভূত ব্রিটিশ জজ স্বপ্নারা খাতুন, লর্ড মেয়র কাউন্সিলর আবদুল কাদির,
সালাম প্যালেসের স্বত্বাধিকারী আবদুস সালাম শেখ এবং জ্যান চৌধুরী।
অনুষ্ঠানের
প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ এমপি নাইজেল ইভান্স ব্রিটিশ-বাংলাদেশি
কমিউনিটির কৃতী ব্যক্তিত্বদের সাফল্য ও অবদান তুলে ধরার জন্য প্রকাশনাটির
ভূঁয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, এ বছরের সংস্করণে সাতজন বিশিষ্ট
ব্রিটিশ-বাংলাদেশির অর্জন ও অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তাঁদের
সম্মানিত করার মাধ্যমে এই প্রকাশনা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে।
সাবেক
এমপি কিথ বেস্ট বলেন, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ও তরুণ উভয়
প্রজন্মই বৃহত্তর ব্রিটিশ সমাজে গুরুত্বপূর্ণ ও স্বতন্ত্র ভূমিকা পালন করে
চলেছেন। কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে থাকা অবদান ও সাফল্য সম্পর্কে
জানতে আগ্রহীদের জন্য এই প্রকাশনাটি একটি সহজলভ্য ও গুরুত্বপূর্ণ তথ্যসূত্র
হিসেবে কাজ করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
হাউস অব লর্ডসের সদস্য,
ব্যারোনেস পলা উদ্দিন বলেন, ব্রিটেনের অগ্রযাত্রায় বাংলাদেশি কমিউনিটির
গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তাদের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরার ধারাবাহিকতা
বজায় রেখেছে এই প্রকাশনা। বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশিদের তৃতীয় প্রজন্মের
অন্তর্ভুক্তি প্রকাশনাটিকে আরও সমৃদ্ধ করেছে। তাদের উদ্ভাবনী চিন্তা,
কর্মদক্ষতা ও সাফল্য কমিউনিটির ভবিষ্যৎ সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে।
চ্যানেল
এস’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল হক বলেন, প্রতিষ্ঠার পর থেকেই
ব্রিটিশ- বাংলাদেশি হুজহু কমিউনিটির পথিকৃৎ ও সফল ব্যক্তিত্বদের অর্জন
সংরক্ষণ এবং উদযাপন করে আসছে, যাতে তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে
স্মরণীয় হয়ে থাকে।
হুজহু সম্পাদক আব্দুল করিম গনি তাঁর বক্তব্যে
উল্ল্যেখ করেন, এ বছরের প্রকাশনায় মোট ৩০৭ জন সফল ব্রিটিশ-বাংলাদেশির জীবন,
কর্ম ও অর্জনের গল্প স্থান পেয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভাবান
ব্যক্তিদের সাফল্যও তুলে ধরা হয়েছে। কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে থাকা
অবদান ও সাফল্য সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য এই প্রকাশনাটি একটি সহজলভ্য
ও গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস। তিনি হুজহু’র
প্রকাশনায় যাঁরা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেনে তিনি সকল
শুভাকাংখিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হুজুহু’র নির্বাহী সম্পাদক
সুহানা আহমেদ প্রকাশনাটির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার কথা তুলে ধরে বলেন, এই
প্রকাশনার উদ্দেশ্য দুটি। প্রথমত, আমাদের কমিউনিটির বিশেষ করে তরুণ
প্রজন্মের সামনে অনুপ্রেরণাদায়ী আদর্শ ব্যক্তিত্বদের তুলে ধরা। দ্বিতীয়ত,
এমন এক সময়ে ব্রিটিশ-বাংলাদেশিরা যে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ও অসাধারণ
অবদান রেখে চলেছেন, তা তুলে ধরা- যখন গণমাধ্যম ও সমাজের কিছু অংশে
অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।”
তিনি আগামী দিনেও সকলকে এই উদ্যোগের পাশে থাকার আহ্বান জানান।
সম্মাননা
পাওয়া ব্যক্তিরা তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, হুজহু-এর স্বীকৃতি
তাঁদের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। এটি তাঁদের দীর্ঘদিনের কাজ ও
অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও
উপস্থিত ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ জজ স্বপ্নারা খাতুন,
ব্যারিস্টার আনিস রহমান, ক্রয়ডনের মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, টাওয়ার
হ্যামলেটসের স্পিকার মুশতাক আহমেদ, মর্টনের মেয়র কাউন্সিলর শিউলি সায়েদা,
লর্ড মেয়র কাউন্সিলর আবদুল কাদির, নিকিতা মালচান্দানি প্রমুখ। এছাড়াও
উপস্থিত ছিলেন চ্যানেল এস টিভির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি,
চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিলসহ কমিউনিটির বিশিষ্ট
নেতৃবৃন্দ, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা।
মেরিডিয়ান গ্র্যান্ডের
সহযোগিতায় আয়োজিত এ বছরের গালা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট উপস্থাপক
ব্যারিস্টার নাদিয়া আলী ও ব্যারিস্টার আনোয়ার মিয়া।
পরে আয়োজিত মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আরটিভি স্টার সার্চের রানারআপ
জনপ্রিয় শিল্পী সাদমান সাজিদ খান এবং আন্তর্জাতিক লোকসংগীতশিল্পী বন্যা
তালুকদার। তাঁদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
২০২৬
সালের ব্রিটিশ-বাংলাদেশি হুজহু প্রকাশনা এবং এর সঙ্গে আয়োজিত গালা ডিনার
সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠন সহযোগিতা
করেছে। মেরিডিয়ান গ্র্যান্ড ছিল অনুষ্ঠানের ভেন্যু পার্টনার। অনুষ্ঠান
ব্যবস্থাপনার দায়িত্বে ছিল পার্ল অ্যাডভার্টাইজিং। গালা ডিনারের অফিসিয়াল
মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস টিভি, জি১০ ডিজাইন অ্যান্ড প্রিন্টার্স এবং
অ্যামেজ মিডিয়া। ২০২৬ সালের একমাত্র অফিসিয়াল চ্যারিটি পার্টনার হিসেবে
নির্বাচিত হয়েছে জাইমাহ। অনুষ্ঠানটি সহযোগিতা করেছে- হট টাব স্টোরস- ইউকে,
স্কয়ার মাইল ইন্স্যুরেন্স সার্ভিসেস, এসিসি ট্যাক্স কনসালটেন্সি, এনার্জি
সলিউশন, অ্যাপেক্স অ্যাকাউন্টেন্সি, ব্রিট বাজার, মিডনাইট গার্ডেন ও সালাম
প্যালেস।
প্রকাশনার অন্যান্য বিজ্ঞাপনদাতা ও সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে-
ওয়ার্ক পারমিট ক্লাউড, ভ্যানটেজ অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট, এম কিউ হাসান
সলিসিটরস, মর্টজ গ্রুপ, টাফস ফার্মেসি, প্রাইম এস্টেট এজেন্ট, এমএফজি এসসো
বিম সার্ভিস স্টেশন, কালাম সলিসিটরস, এম নাসির উদ্দিন অ্যান্ড পার্টনার্স,
কিংডম সলিসিটরস, ইউরেশিয়া ফুড সার্ভিস, খুশিয়ারা ট্রাভেলস, মুকিম আহমেদ এবং
কারি লিফ।
এদিকে, বাংলা মিরর গ্রুপের পক্ষ থেকে সকল সহযোগী, স্পনসর,
বিজ্ঞাপনদাতা ও পার্টনারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়েছে-
তাঁদের অব্যাহত সহযোগিতা ও আন্তরিক সমর্থন এই প্রকাশনার ধারাবাহিকতা বজায়
রাখা এবং এত বড় পরিসরে একটি মর্যাদাপূর্ণ গালা অনুষ্ঠান আয়োজন সম্ভব করেছে।
ব্রিটিশ-বাংলাদেশি
কমিউনিটির অর্জন, অবদান ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ আগামী
প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে- এমন প্রত্যাশা আয়োজকদের