উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে
সরিষা ও অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র
ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা
হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি
সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গণে এ বিতরণ
কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী
অফিসার (ইউএনও) মো: সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মো: হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ
অফিসার মো: ইমাম হোসেন জ্যোতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:
জিয়াউর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আমিরুল ইসলাম এবং
মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে
সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যথাসময়ে সঠিক
নিয়মে বীজ রপন ও সার প্রয়োগের মাধ্যমে সরিষাসহ রবি শস্যের বাম্পার ফলন
নিশ্চিত করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে
উপস্থিত প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যের বীজ ও সার তুলে দেন
অতিথিবৃন্দ।