উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
সুনামগঞ্জ
ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা হতে ১৫ নভেম্বর ভোর
রাতে ৫,১০,৩০০/- (পাঁচ লক্ষ দশ হাজার তিনশত) টাকার মূল্যের বিভিন্ন প্রকার
বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়। এ ব্যাপারে অধিনায়ক,
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, *উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা
অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ সহ মাদক ও অস্ত্রের
চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো
জোরদার করা হয়েছে। আটককৃত বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল সমূহ শুল্ক
কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।