উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি
পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে। আগামী দুয়েকদিনের মধ্যে এ
সংক্রান্ত ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার
(১০ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)
অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি
জানান, ‘আজ ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্ত
অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি
নীতিমালা দুয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে এবং আগামীকাল আনুষ্ঠানিকভাবে
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করব।’
ভর্তি বিজ্ঞপ্তি প্রসঙ্গে তিনি
সুস্পষ্ট কোনো দিনক্ষণ উল্লেখ না করলেও জানান যে, পরীক্ষার অন্তত এক মাস
আগে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। এই হিসাব অনুযায়ীই মূলত বিজ্ঞপ্তি
প্রকাশ করা হবে।
এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র
জানিয়েছে, পরীক্ষার অন্তত এক মাস আগে আবেদন শুরু হওয়ায় তার তিন থেকে চার
দিন আগেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। সে হিসেবে চলতি সপ্তাহের
শেষ নাগাদ অথবা আগামী সপ্তাহের শুরুতেই অফিশিয়াল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
করা হতে পারে।