প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
মনির হোসেন ‘ছড়া’:কী হবে আর?
কী হবে আর?
মনির হোসেন
কলম ধরে সত্যি লেখা,
বুকের ভেতর কষ্ট রাখা—
কার্ডটা গলায় ঝুলিয়ে শুধু
পথে ঘাটে চক্কর কাটা।
মালিক যদি টুঁটি টেপে,
সত্যি কথা লুকিয়ে রাখে;
সংবাদ সম্মেলন গেলে
প্রশ্ন করার সাহস নাকে—
কী হবে আর সাংবাদিক সেজে,
মিথ্যা যখন চারিপাশে?
নির্যাতিত ভাইয়ের তরে
পাশে দাঁড়ায় কজন হাসে?
সংসার চলে না তো কোনোমতে,
নুন আনতে পান্তা ফুরায়;
অন্যায়ের বিরুদ্ধে লড়ে
জীবন কেবল শঙ্কার কুয়ায়।
কলম আবার হোক না ধারালো,
সত্যি কথা বলুক সবে;
সাংবাদিকের বুকটা চিরে
ন্যায্য অধিকার ফিরে পেতে হবে!
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।