উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের ক্ষমতার
পালাবদল ঘটেছে। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে
ডেমোক্র্যাটরা। এর ফলে হোয়াইট হাউসের বর্তমান প্রশাসন ও প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পের নীতি বাস্তবায়নের পথ আরও কঠিন হয়ে পড়ল।
প্রতিবেদন
লেখা পর্যন্ত সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা দাঁড়িয়েছে ৫১টিতে, বিপরীতে
রিপাবলিকানরা পেয়েছে ৩৯টি আসন। এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের
হাত থেকে গুরুত্বপূর্ণ ছয়টি আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। তবে এখনও
১০টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। এর আগে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি
পরিষদের নিয়ন্ত্রণও পুনরুদ্ধার করেছে ডেমোক্র্যাট পার্টি।
বিশ্লেষকদের
মতে, মঙ্গলবারের এই মধ্যবর্তী নির্বাচন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরের কর্মকাণ্ড ও রিপাবলিকান শাসনরীতির
বিরুদ্ধে এক ধরনের তীব্র জনরায়ের প্রতিফলন।
উল্লেখ্য, এর আগে ২০২৪
সালের নির্বাচনে রিপাবলিকানরা চমক দেখিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে
নিয়েছিল। সে সময় সিনেটে রিপাবলিকানদের আসন ছিল ৫৩টি এবং ডেমোক্র্যাটদের ছিল
৪৫টি। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও
শেষ পর্যন্ত ডেমোক্র্যাটদের এই জয় মার্কিন রাজনৈতিক সমীকরণে বড় ধরনের
প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।