উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন
ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। দীর্ঘ প্রায় ৩৮ বছর পর অঙ্গরাজ্যটিতে
সিনেটের আসন পুনরুদ্ধার করল ডেমোক্র্যাটিক পার্টি।
গার্ডিয়ানের
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে টালারিকো পরাজিত করেছেন নানা কেলেঙ্কারিতে
জর্জরিত রিপাবলিকান প্রার্থী ও অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন
প্যাক্সটনকে। চলতি মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে ব্যয়বহুল
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইগুলোর একটি ছিল এই নির্বাচন।
টেক্সাস
অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য টালারিকোর এই জয়কে মার্কিন রাজনীতিতে
বড় ধরনের চমক হিসেবে দেখা হচ্ছে। ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি
হিসেবে পরিচিত টেক্সাসে ডেমোক্র্যাটদের এমন সাফল্য দলটির জন্য গুরুত্বপূর্ণ
রাজনৈতিক অর্জন।
১৯৮৮ সালের পর এই প্রথম টেক্সাস থেকে কোনো
ডেমোক্র্যাট প্রার্থী যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য নির্বাচিত হলেন।
দীর্ঘদিনের রিপাবলিকান আধিপত্য ভেঙে টালারিকোর এই জয় অঙ্গরাজ্যটির রাজনৈতিক
সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।