উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান
প্রার্থী মাইক কলিন্সকে পরাজিত করার পর তীব্র আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন
ডেমোক্রেট নেতা জন ওসফ। বিজয় ভাষণে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড
ট্রাম্পকে ‘ল্যাম ডাক’ বা ‘খোঁড়া হাঁস’ বলে অভিহিত করেছেন এবং ভোটাররা
তাঁকে প্রত্যাখ্যান করেছেন বলে মন্তব্য করেছেন।
বিজয় ভাষণে জন ওসফ
বলেন, আমেরিকান জনগণ ব্যাপক ও সুনির্দিষ্ট বিজয়ের মধ্য দিয়ে ব্যর্থ এবং
ক্ষমতা হারাতে বসা প্রেসিডেন্ট ডনাল্ড জে. ট্রাম্পের প্রশাসনকে
প্রত্যাখ্যান করেছে। তিনি ট্রাম্পের বিরুদ্ধে অযোগ্যতা, দুর্নীতি ও
নীতিহীনতার অভিযোগ তুলে বলেন, ভোটাররা এই অধঃপতনের বিরুদ্ধে নিজেদের রায়
দিয়েছেন।
আমেরিকান রাজনীতির বর্তমান সংকট তুলে ধরে এই ডেমোক্রেট
নেতা আরও বলেন, বাস্তবতা হলো আমরা দীর্ঘদিন ধরে বড় অর্থের প্রভাবে পরিচালিত
সংকীর্ণ ও স্বার্থপর রাজনীতিতে আটকে আছি। এই রাজনীতি স্থির নৈতিক নীতিমালা
থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনতিক্রম্য রাজনৈতিক বিভাজনের কাছে
আত্মসমর্পণ করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জন ওসফের এই বক্তব্য
মার্কিন রাজনীতিতে ডেমোক্রেট ও রিপাবলিকান শিবিরের মধ্যকার চলমান রাজনৈতিক
মেরুকরণকে আরও স্পষ্ট করে তুলল।