উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের এক
পরিবর্তন এসেছে। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নর্থ ক্যারোলাইনা
অঙ্গরাজ্যের ১১তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ঐতিহাসিক জয় পেয়েছেন ডেমোক্রেট
দলের প্রার্থী জেমি অ্যাজার। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের দখলে
থাকা একটি গুরুত্বপূর্ণ আসন ছিনিয়ে নিল ডেমোক্রেটরা।
দীর্ঘ কয়েক দশক পর এই প্রথম কোনো ডেমোক্রেট প্রার্থী হিসেবে এই আসন থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হলেন জেমি অ্যাজার।
কৃষক পরিবার থেকে রাজনীতিতে উত্থান
রাজনীতির
পাশাপাশি জেমি অ্যাজারের রয়েছে অন্য এক পরিচয়। তিনি একটি প্রতিষ্ঠানের
মালিক, যা চারণভূমিতে প্রাকৃতিকভাবে লালনপালন করা পশুর মাংস বিক্রি করে
থাকে। পশ্চিম নর্থ ক্যারোলাইনার একটি কৃষিনির্ভর পরিবারে বেড়ে ওঠা
অ্যাজারের পরিবারের সঙ্গে কৃষিকাজের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
রাজনৈতিক
উত্তরাধিকারের দিক থেকেও এই আসনটির সঙ্গে তাঁর গভীর যোগসূত্র রয়েছে। তাঁরই
দাদা একসময় এই একই কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেছিলেন। দাদার
পদাঙ্ক অনুসরণ করে এবং পারিবারিক কৃষিকাজের শেকড়কে ধারণ করে সাধারণ
মানুষের মন জয় করেছেন জেমি অ্যাজার।
বিশ্লেষকদের মতে, রিপাবলিকানদের
দুর্গে ডেমোক্রেট প্রার্থী জেমি অ্যাজারের এই জয় আগামী দিনের মার্কিন
রাজনীতিতে এবং গ্রামীণ জনপদে ডেমোক্রেটিক পার্টির অবস্থানকে আরও সুদৃঢ় করতে
বড় ভূমিকা রাখবে।