উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
নিষিদ্ধ সুনামগঞ্জ সদর ছাত্রলীগের
সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ রাজা প্রিন্স কে বৃহস্পতিবার রাত
আনুমানিক ১১ টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ফরিদ ও জাকারিয়া সহ
একদল ফোর্স শহরের নতুন পাড়ার বাসা থেকে ধরে নিয়ে আসে। রাতেই তাকে
সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পুলিশ নিয়ে যায়। তাকে হাসপাতালের
চিকিৎসক গণ প্রয়োজনীয় চিকিৎসা দেন। এক পর্যায়ে তার অবস্থা অবনতি হলে
তাকে সিলেট রেফার্ড করা হয়। বর্তমানে সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ রাজা অভিযোগ
করেন তার ছেলের নামে কোন মামলা ছিল না । যেগুলো ছিলো সে জেল খেটে জামিনে
আছে। পুলিশ অযথাই ধরে এনে শারীরিক ভাবে নির্যাতন করেছে। তিনি এর সুষ্ঠ ও
নিরপেক্ষ তদন্ত দাবী করেন। অন্য দিকে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার
ইনচার্জ রতন শেখ জানান তার নামে মামলা থাকায় পুলিশ ধরে আনে। থানা হাজতে
রাতে দুর্বলতার কারণেই অসুস্থ হয়ে পড়ে। তাকে সাথে সাথে সুনামগঞ্জ সদর
হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে সিলেট রেফার্ড করা হয়। সে এখন
ভাল আছে। পুলিশ তাকে কোন মারধর করেনি। থানার সিসি ক্যামেরা রয়েছে। তার
এজমা জনিত রোগ থাকায় এবং দুর্বলতার জন্য এমন হয়েছে। এর আগেও তার এই
সমস্যা হয়েছিল বলে ওসি জানতে পেরেছেন। গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগ
মাধ্যমে এ নিয়ে বিভিন্ন প্রচার প্রচারনা রয়েছে। এদিকে এলাকাবাসীর ঘটনায়
ফেসবুক লাইভে ফাহিম রেজা নামক এক যুবক সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার
ইনচার্জ রতন শেখ কে গালিগালাজ ও হুমকী দিয়েছেন।