উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি
শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৫ লাখ ৯৪
হাজার ১১৩ জন অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে শুধু ইংরেজি ও তথ্য ও
যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়েই ফেল করেছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন।
শনিবার
(৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা
এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফল
বিশ্লেষণে দেখা গেছে, ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮
জন। অন্যদিকে, আইসিটি বিষয়ে ফেল করেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী।
এবার
দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন
শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬
লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক
১২ শতাংশ।
পাসের এই হার গত কয়েক দশকের মধ্যে অন্যতম সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ।
এদিকে,
ফেল করা শিক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ
নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কোনো
শিক্ষার্থী যতটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁকে শুধু সেই বিষয়গুলোতেই
পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।