উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযানের অংশ হিসেবে জেলার
ধোবাউড়া উপজেলার গোবিন্দপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায়
ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। অভিযানে নিয়মবহির্ভূতভাবে
ইটভাটা পরিচালনার দায়ে মেসার্স আতিফা তাসিন (এটিবি) ব্রিকস-এর মালিককে
৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরিবেশ
অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,
২০১৩ (সংশোধিত ২০১৯)’ এর ১৫(১) ধারার ৫(২) উপধারা লঙ্ঘনের দায়ে এই অর্থদণ্ড
আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে বিজ্ঞ নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও ধোবাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুকসুদুস সালেহীন
বিচারিক দায়িত্ব পালন করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন
ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম। এছাড়া
আইন-শৃঙ্খলা রক্ষার্থে ধোবাউড়া থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে সার্বিক
সহযোগিতা প্রদান করে।
পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে
ময়মনসিংহে জেলা পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম
অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।