উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য
মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত
হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার খালিশপুরে বীরশ্রেষ্ঠ
হামিদুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন
করা হয়।
উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজসহ
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা
নিবেদন করা হয়। উপজেলা প্রশাসন, বিএনপির নেতৃবৃন্দ এবং কলেজের পক্ষ থেকে
পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী
হাসান রনি, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান
আবদুল হাই, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ
রফিউদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা মাইকেল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক
নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বাংলাদেশের
স্বাধীনতা সংগ্রামের এক গৌরবোজ্জ্বল নাম। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর
অসামান্য আত্মত্যাগ ও বীরত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন
প্রজন্মের কাছে তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে
ধরতে হবে। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্যও
তাঁরা সবার প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।