উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ পুলিশ
লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮:০০ ঘটিকায় এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে
অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত
পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ্ আল্-মামুন।
এ সময়
অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের নামে
ইস্যুকৃত কিটসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন এবং কিট রেজিস্টারের
সাথে তা মিলিয়ে যাচাই করেন। পরে তিনি জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ
পুলিশ বাহিনীর ড্রেস রুলস্ অনুসরণ করে উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর
যথাযথ ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পুলিশ বাহিনীর সদস্য হিসেবে
সুশৃঙ্খল জীবনযাপনসহ সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের কঠোর
নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।