উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ‘Clean Sunday’ কর্মসূচির মাধ্যমে
শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও সচেতনতার সংস্কৃতি গড়ে তোলার
স্বীকৃতিস্বরূপ ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘DC's Award for Cleanliness’
(অক্টোবর-২০২৬) প্রদান করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার প্রতিটি উপজেলা থেকে
পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদান রাখা সেরা ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের
হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে এই পুরস্কার প্রদান করা হয়।
স্বীকৃতিপ্রাপ্ত
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার
লক্ষ্যে পুরস্কারের পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানকে উপহারস্বরূপ ডাস্টবিন,
বেলচাসহ প্রয়োজনীয় পরিচ্ছন্নতা সরঞ্জামাদি প্রদান করা হয়।
অক্টোবর মাসের সেরা পরিচ্ছন্ন ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান:
১. ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (ফুলপুর)
২. খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (গফরগাঁও)
৩. সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ (ভালুকা)
৪. বারোয়ামারী উচ্চ বিদ্যালয় (গৌরীপুর)
৫. দুল্লা উচ্চ বিদ্যালয় (মুক্তাগাছা)
৬. কান্দিপাড়া আলিমুন্নেচ্ছা গার্লস স্কুল এন্ড কলেজ (দক্ষিণ গফরগাঁও)
৭. ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (সদর)
৮. নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় (নান্দাইল)
৯. বিশ্বেশ্বরী প্রাথমিক বিদ্যালয় (ঈশ্বরগঞ্জ)
১০. বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয় (ত্রিশাল)
১১. ধাইরপাড়া উচ্চ বিদ্যালয় (ধোবাউড়া)
১২. মোজাহারদি উচ্চ বিদ্যালয় (তারাকান্দা)
১৩. ডিএস আলিম মাদ্রাসা (হালুয়াঘাট)
১৪. জনতা উচ্চ বিদ্যালয় (ফুলবাড়ীয়া)
এছাড়াও,
নেতৃত্ব, উদ্যোগ ও সুসমন্বয়ের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘Clean Sunday’
সহ সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বিশেষ অবদান রাখায়
ময়মনসিংহ সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আরিফুল ইসলাম-কে
অক্টোবর-২০২৬ মাসের জন্য ‘DC's Award for Cleanliness’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস ও
সচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখছে। ভবিষ্যতেও জেলার
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।