উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জপ্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ
সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা
ঘটেছে। এতে অন্তত দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (২৫
অক্টোবর) সচিবালয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার
ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার বর্ণনায়
মন্ত্রী বলেন, গোপালগঞ্জ সদরের একটি ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ ও
যুবলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় টহলরত পুলিশ
সেখানে যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে পুলিশের সদস্যসংখ্যা কম
ছিল। এ কারণে তারা হামলার শিকার হন। ঘটনার ভিডিও সরকার দেখেছে। এ ঘটনায়
জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তী সময়ে
বিস্তারিত জানা যাবে।