উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসন
(Paterson)-এ তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
শুরু হয়েছে একটি আধুনিক যুব কেন্দ্রের (Youth Center) নির্মাণকাজ। প্রায়
১৭ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিতব্য এই বৃহৎ প্রকল্পটি শহরের
শিশুদের ভবিষ্যৎ উন্নয়নে একটি বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রকল্প
সূত্রে জানা যায়, প্যাটারসনের গ্রেট ফলস (Great Falls) এলাকায় বিদ্যমান
নিউ জার্সি কমিউনিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের (NJCDC) ফ্রন্ট স্ট্রিট যুব
কেন্দ্রের পাশেই এটি নির্মিত হচ্ছে। প্রায় ৪০,০০০ বর্গফুট আয়তনের এই
মাল্টি-পারপাস রিক্রিয়েশন সেন্টারে তরুণদের শারীরিক ও মেধা বিকাশের জন্য
আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে।
নতুন এই কেন্দ্রে থাকবে একটি সুসজ্জিত
ইনডোর জিমনেসিয়াম, অ্যানিমেশন স্টুডিও এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে
তোলার বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি (Entrepreneurship Programs)। স্থানীয়
প্রশাসন ও দায়িত্বশীলরা আশা প্রকাশ করছেন, এ কেন্দ্রটি এলাকার শিশুদের
সুপ্ত প্রতিভা বিকাশ এবং শিক্ষা ও খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরিতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে
প্রাথমিক ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাটি সরানোর কাজ পুরোদমে চলছে। সব কিছু
পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে ২০২৮ সালের শুরুর দিকে কেন্দ্রটি
সর্বসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।
সূত্র-সিবিএন নিউজ