উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাতৃত্বের টান
মনির হোসেন
তিনটি মুরগি নিয়মিত ভাই,
ডিম পাড়ে রোজ তিনটি গো তাই।
হঠাৎ সবার মাথায় ভূত,
মাতৃত্বের জাগল যে দূত!
তিনজনেই চায় দিতে যে তা,
মায়ের স্নেহের নেই তো হেথা!
সবার মাঝে একটি খাসা,
জোর যার তার বাড়ে বাসা।
সবার ডিম সে একাই টানে,
কাউকে সে তো কাছে না টানে!
বাকি দুজন নাছোড়বান্দা,
লড়াই চলে এই যে ফন্দা।
গা ঘেঁষে তারা বসল পাশে,
ঝগড়া ঝাটি মনেই হাসে।
মানুষ কিংবা অবুঝ প্রাণী,
মায়ের টানেই জীবন টানি!