উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে
চলা সহিংস বিক্ষোভ ও দাঙ্গার কারণে পরিস্থিতি সামাল দিতে মেয়রদের আংশিক
কারফিউ জারির ক্ষমতা দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন লিকোর্নু।
ইতোমধ্যেই মার্সেই শহরে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসমাবেশ নিষিদ্ধ
করা হয়েছে।
বিক্ষোভের সময় দাঙ্গাকারীরা গাড়ি ও ভবনে আগুন দেওয়াসহ
দুই হাজারের বেশি দোকানে লুটপাট চালায়। এমনকি ১৯ শতকের একটি ঐতিহাসিক সিটি
হলও আগুনে পুড়ে গেছে। এই সহিংসতায় আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা
হয়েছে এবং প্রায় এক হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে
স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে চাইলে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ তা
নাকচ করে দেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দাঙ্গায় ক্ষতিগ্রস্ত
এলাকাগুলোর পুনর্নির্মাণ করা হবে এবং এই ধ্বংসযজ্ঞের সব খরচ অপরাধীদের কাছ
থেকেই আদায় করা হবে।
সূত্র: বিবিসি