উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্ক
সৃষ্টির পর অবশেষে মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ পদত্যাগের
আনুষ্ঠানিক ঘোষণা দেন। এর আগেই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে
গিয়ে নিজ পদত্যাগপত্র জমা দেন।
রিপোর্ট অনুযায়ী, গতকাল রোববার
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রতিমন্ত্রী ইশরাককে ডেকে পাঠান
প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সামগ্রিক পরিস্থিতি ও বিতর্ক বিবেচনায়
নিয়ে তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে
পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইশরাক হোসেন বলেন, "মাদকের
বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেই গিয়েই আজকের এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে।
দল পদত্যাগ চায়নি, আমি নিজে থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি।"
ভবিষ্যৎ
পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, "এখন থেকে আমি রাজপথে আরও বেশি
আগ্রাসী ভূমিকা পালন করব এবং মাদকের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করব।"
উল্লেখ্য,
সম্প্রতি অস্ত্র হাতে নিয়ে সরাসরি মাদকবিরোধী অভিযানে নেমে ব্যাপক
বিতর্কের মুখে পড়েছিলেন এই প্রতিমন্ত্রী। সরকার ও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে
সমালোচনার সৃষ্টি হলে শেষ পর্যন্ত তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হয়।