উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ টি ড্রেজার মেসিন ও ৩ শত ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
শনিবার
(১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাঘবপুর ও
পশ্চিম পোমকারা এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার ও প্রায়
৩শত ফুট পাইপ বিনষ্ট করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিনের নেতৃত্বে
ওই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন,
অবৈধ
ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। কৃষিজমি, ফসলি
জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে
মাটি উত্তোলন ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে
অব্যাহত থাকবে।