উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত প্যাটারসন মসজিদ আল-ফেরদৌসে
অত্যন্ত ভাবগম্ভীর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এক আধ্যাত্মিক
তারবিয়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ অক্টোবর (বুধবার) অনুষ্ঠিত এই
মাহফিলে দেশ-বিদেশের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ প্রবাসী মুসলমান অংশগ্রহণ করেন।
মাহফিলে
উপস্থিত সর্বস্তরের মুসুল্লি ও ভক্তদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তা'লিম ও
তারবিয়াত প্রদান করেন মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী
ফুলতলী বড় সাহেব কিবলাহ (দা. বা.)।
আনজুমানে আল-ইসলাহ নিউ জার্সি স্টেট শাখা এবং মসজিদ আল-ফেরদাউস কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ বিশেষ তারবিয়াত মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে
আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী বড় সাহেব কিবলাহ প্রবাস জীবনে সহিহ
আকিদা, সঠিক দ্বীনি শিক্ষা, ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইসলামী মূল্যবোধের
চর্চা এবং নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক নসিহত
পেশ করেন। একই সাথে তিনি প্রবাসীদের সন্তানসন্ততিদের ইসলামী শিক্ষা ও
দেশীয় সংস্কৃতির আদলে গড়ে তোলার আহ্বান জানান।
উক্ত মাহফিলে
আনজুমানে আল-ইসলাহের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ,
স্থানীয় বিশিষ্ট আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং নিউ জার্সির
বিভিন্ন শহর থেকে আগত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি ও মুসলিম ধর্মপ্রাণ
ভাইগণ উপস্থিত ছিলেন।
শেষে মুসলিম মিল্লাতের ঐক্য, প্রবাসীদের
কল্যাণ এবং সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ
দোয়া পরিচালনা করা হয়।