উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বী
দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি
বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায়
উপজেলা
প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
এ
সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, অফিসার
ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল
চকলেট, সহ-সভাপতি এস এম ফারুক বক্ত ,যুগ্ম সম্পাদক নিয়ামত আলী বাবু ও
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন
পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আসন্ন
দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ ও অসহায় মানুষের হাতে শাড়ি
তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে
দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।