উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আটকের পর দিল্লি পুলিশ স্টেশন থেকে মুক্তি পেয়েছেন মমতা
বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল। ছাড়া পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়
পুলিশের আচরণের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, দিল্লির বর্তমান
পরিস্থিতি জরুরি অবস্থাকেও ছাড়িয়ে গেছে। পুলিশ যেভাবে ধরে নিয়ে গেছে, তা
দেখে মনে হচ্ছিল সরাসরি ‘অপহরণ’ করা হয়েছে।
তিনি জানান, ‘ইন্ডিয়া’
জোটের কর্মসূচিতে অংশ নিতে তারা যন্তর মন্তরের দিকে যাচ্ছিলেন। কিন্তু
পুলিশ তাদের পথ আটকে দেয়। এরপর তারা শান্তিপূর্ণভাবে বাসস্ট্যান্ডে অবস্থান
নিলে পুলিশ এসে তাদের দাগি অপরাধীদের মতো জোর করে প্রিজন ভ্যানে তুলে নেয়।
কোনো
কারণ না জানিয়েই প্রায় দুই ঘণ্টা ধরে ভ্যানে করে এক থানা থেকে অন্য থানায়
ঘুরিয়ে তাদের হয়রানি করা হয়। তবে মমতা স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের দমনপীড়ন
চালিয়ে বিরোধীদের মুখ বন্ধ করা যাবে না। কেন্দ্র সরকারের এই স্বৈরাচারী
শাসনের বিরুদ্ধে তাদের লড়াই চলবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।