উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার
মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ পুলিশ লাইন্স
উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের আয়োজনে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা-২০২৬ এ
জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়।
আজ ১০অক্টোবর শনিবার সকাল ১১:০০ঘটিকায় ময়মনসিংহ
জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির
উদ্দিন আহমেদ মাল্টিপারপাস ( কল্যাণসেড)কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা
কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হাসান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি
বলেন, তিনি এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের
অভিনন্দন ও শুভকামনা জানান এবং ভবিষ্যতে তাদের নিকট ভাল ফলাফলের আশাবাদ
ব্যক্ত করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।