উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩০ কেজি
গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে
ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (১০ অক্টোবর)
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের কোতোয়ালী মডেল থানাধীন নগরীর পাটগুদাম বীজ
বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা
হলেন—কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুবন্দী গ্রামের দীন ইসলাম দীনুর ছেলে
আবু সাইদ (৩৮) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পশ্চিম বাহকুড় গ্রামের
মৃত মানিক চন্দ্র শীলের ছেলে সুজন চন্দ্র শীল (৩০)।
মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ
কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযান
পরিচালনাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা এবং একটি টয়োটা সেলুন
(TOYOTA SALOON) প্রাইভেটকার জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানানো হয়, পরবর্তীতে পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত
আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন অভিযান ভবিষ্যতেও
অব্যাহত থাকবে বলে আধিকারিকরা জানান।