উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেবীদ্বারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন অপরাধে ৮টি মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার
(৭ অক্টোবর) দুপুরে দেবীদ্বার পৌরসভার বিভিন্ন এলপিজি গ্যাস সিলিন্ডারের
দোকান, মুদি দোকান, কাঁচা সবজির বাজার ও হোটেলে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, বাজারে
ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য
নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই বাজার পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে
সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার
বিক্রির অপরাধে 'ফকির ইলেক্ট্রনিক্স'-এর মালিক জামাল হোসেনকে ৫ হাজার টাকা,
সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনজন মুদি দোকানদারকে মোট ৭
হাজার টাকা এবং একজন কাঁচা সবজি বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া
রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই
বাস চালককে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও
পরিবেশনের অপরাধে এক হোটেল মালিককে ৫ হাজার টাকাসহ ৮টি মামলায় সর্বমোট ২৮
হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট
বাজারের সকল সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ব্যবসায়ীকে দোকানে দৈনিক হালনাগাদ
করা সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং পণ্য ক্রয়ের
বাউচার/চালান সংরক্ষণ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন বলেন, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ,
ভোক্তা অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ
থেকে এ ধরনের বাজার মনিটরিং ও আইনানুগ কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে।