1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের - Voice of New Jersey
লিড নিউজ
পাঁচ কারণে পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র মালয়েশিয়ায় অভিযান ৩৭০ বাংলাদেশি অভিবাসী আটক নিঝুম দ্বীপের বালিতে ২৫ শতাংশ মূল্যবান ভারী খনিজের সন্ধান সুনামগঞ্জে ৩০২ বোতল ভারতীয় সিরাপসহ দুই নারী আটক সন্তানদের পানিতে ফেলে নৃশংসভাবে হত্যা, ঘাতক পিতা কামরুল আটক কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প।। ধ্বংসস্তূপের নিচে থেকে ৩৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার নারী চাঞ্চল্যকর ফরিদা হত্যাকাণ্ড;ঘাতক লাইলী আক্তারকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ‍্যমে জেলহাজতে প্রেরন রাত ৮টার পর খোলা রাখা যাবে যেসব দোকানপাট দেশজুড়ে লোডশেডিং।। হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
শিরোনামঃ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ (ইউএসসিআইএস) জানিয়েছে, আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার সময়ই সংশ্লিষ্ট অভিবাসন সুবিধার জন্য নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। প্রয়োজনীয় প্রাথমিক নথি বা যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হলে, অতিরিক্ত তথ্য চেয়ে রিকোয়েস্ট ফর এভিডেন্স (আরএফই) বা নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই (এনওআইডি) জারি না করেই আবেদন বাতিল করা যেতে পারে।
সংস্থাটি জানিয়েছে, প্রতিটি অভিবাসন সুবিধার আবেদনের ফরম ও নির্দেশিকায় প্রয়োজনীয় নথির তালিকা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে আবেদনকারীরা শুরুতেই পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে পারবেন।

ইউএসসিআইএসের মতে, নতুন নীতিটি অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বা ডিএইচএসের দীর্ঘদিনের নিয়ন্ত্রক ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা আরও জোরদার করবে এবং ভিত্তিহীন আবেদন জমা দেওয়া কঠিন করে তুলবে।

এতে বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া একটি নীতির পরিবর্তন হলো। ওই নীতিতে আবেদন অসম্পূর্ণ বা প্রয়োজনীয় প্রমাণের ঘাটতি থাকলেও তা বাতিলের আগে কর্মকর্তাদের আরএফই পাঠাতে উৎসাহিত করা হতো।

নতুন নীতিমালা বুধবার (৫ আগস্ট) জারির পর তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। বিদ্যমান বিধি বা ইউএসসিআইএসের নীতিতে ভিন্ন কিছু উল্লেখ না থাকলে, ২০২৬ সালের ৫ আগস্ট বা এর পর দাখিল করা কিংবা ওই সময় পর্যন্ত বিচারাধীন থাকা সব অভিবাসন-সুবিধার আবেদনের ক্ষেত্রে নতুন এই নীতিমালা প্রযোজ্য হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT